শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-24 16:41:15
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দক্ষিন  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা আজ  বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিতে ও উপজেলা স্যানিটারি ইনেস্পক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরওয়ার কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা  নাজমুজ সোলতানা শীমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, ডা. রায়হান ছিদ্দীক্কি, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো: ফয়সাল, নলুয়া ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী প্রমুখ।

সভায় খোলা বাজারে পন্য বিক্রয় না করা, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষন করা, খাবারে রং ব্যবহার না করার উপর জোর দেওয়া হয় এবং নিয়মিত তদারকির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা কেরানীহাটের মেহফিল, আল-ইশান, এ্যাপেল রেষ্টুডেন্ট পরিদর্শন করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম