দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারী নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতকে জরিমানা দিতে হল ব্যাবসায়ীদেরকে।গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে ১৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়,গতকাল মঙ্গলবার রাতে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারী নির্দেশনা অমান্য করে রাত ৮ ঘটিকার পর দোকান খোলা রাখার দায়ে বাজালিয়া ইউনিয়নের রাশেদুল করিম চৌধুরীকে বিদ্যুৎ আইন ২০১৮ এর আওতায় ৭০০০টাকা, মুজিবুর রহমানকে ৩০০০ টাকা, শামসুল আলম ৩০০০টাকা, ছদাহা ইউনিয়নের মামুনকে ১৩০০ টাকা, নাসের উদ্দিনকে ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।ঐসকল দোকানে সর্বমোট ১৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।
উক্ত অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার এ.এস.আই জনাব মুজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স।সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা সরকারী নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম