চট্টগ্রামের লোহাগাড়ায় ২২ আগস্ট বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য, আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্ঠা, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নদভী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানযট ব্যবস্থাপনা ও প্রকল্প উন্নয়নে অনিয়ম দেখা দিলে দোষীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। এই মাসটি বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। ১৫ আগস্টের সেই ভয়াল রাতে পাকিস্তানি দূসররা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে। সেসকল শহীদকে স্বরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি ক্ষুধা, দারিদ্রমুক্ত ও উন্নয়শীল দেশ হবে। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেননি। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু একটি কুচক্রীমহল সরকারকে বেকায়দায় ফেলার জন্য উঠে পড়ে লেগেছে।আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, জাতির পিতা ইসলামের কল্যাণে কাজ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করেছেন। জাতির পিতা ইসলামের মৌলিক কাজগুলো করেছিলেন সেগুলো তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন। ৫৬০টি মডেল নিজের অর্থায়নে এটি নজিরবিহীন দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। সারাদেশে লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন হচ্ছে। চট্টগ্রামে এই প্রথম কর্ণফুলি টানেল নির্মাণ করা হচ্ছে।আন্দোলনের নামে তারা নাশকতা করতে চাচ্ছে। আমাদেরকে সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন ধরণের সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ মদদদাতাদের প্রশ্রয় দেওয়া যাবেনা। যানজট কমাতে দ্রুত একটি কমিটি গঠন করতে হবে। বটতলী স্টেশনে যানজট কমাতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নিবাস দাশ সাগর, উপজেলা পরিবার কল্পনা কর্মকর্তা ডাঃ লামিয়া শারমিন,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেকুজ্জামান, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা তথ্য আপা সুমাইয়া আকতার মুক্তা, উপজেলা বিআরডিবির অফিসের কার্ণিজ ফাতেমা, উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা আনসার বিডিবি ও প্রতিরক্ষা কর্মকর্তা জেবুন্নেছা, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ডিজিএম মুহাম্মদ শাহ জাহান, উপজেলার ৯ ইউপি চেয়ারম্যানবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম