দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২২ আগস্ট) সকালে এ প্রতিযোগীতা কলেজের হল রুমে অনুষ্টিত হয়।প্রতি্যোগীতায় বিতর্কের বিষয় ছিলো "সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি: শিক্ষার্থীদের বই বিমুখ করার অন্যতম কারণ।" বিতর্ক প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির ছাত্রীরা সরকারি দলের এবং একাদশ শ্রেণির ছাত্রীরা বিরোধী দলের হয়ে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক আইয়ুব চৌধুরী। সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে স্পীকারের দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল এবং ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন কলেজের বাংলা বিষয়ের সিনিয়র প্রভাষক রুহুল কাদের।
প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন একাদশ শ্রেণির ছাত্রী নাইলা বিনতে আলম।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম