শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ার অভিজাত রেষ্টুরেন্টে অর্ধলক্ষ টাকা জরিমানা


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-18 11:13:00
সাতকানিয়ার অভিজাত রেষ্টুরেন্টে অর্ধলক্ষ টাকা জরিমানা

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ার অভিজাত রেষ্টুরেন্টে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, খাবার খোলা অবস্থায় রাখা ও খাবারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(১৭ আগস্ট) বিকালে সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের পাশে অবস্থিত রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার  চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে নামক স্থানে রোড ভিউ রেষ্টুরেন্টে মালিক  শামসুল ইসলাম ও ম্যানেজার ইউসুফকে বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন, ২০১৪ এর আওতায় ৩০০০০ টাকা, এবং টাইম ক‍্যাফে রেষ্টুরেন্ট এর মাহফুজ উদ্দিন ও ম‍্যানেজার- আসিফুন নবীকে ২০০০০   টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা। 

উক্ত অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার স্যানিটারী ইনেসপেক্টর সরওয়ার কামাল, সাতকানিয়া থানার এ. এস.আই. মনির এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা জানান,রেষ্টুরেন্ট গুলোতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, খাবার খোলা অবস্থায় রাখা ও খাবারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে জরিমানা করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম