শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বাশখালীতে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় ভ্রাম্যমান আদালতের


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-17 16:34:45
বাশখালীতে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় ভ্রাম্যমান আদালতের

দক্ষিন চট্টগ্রামের বাশখালী উপজেলার বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরার নিবন্ধন, খাবারের গুণগত মান ও  সুষ্ঠ পরিবেশ নিশ্চিতকল্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।উক্ত অভিযানে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ বুধবার(১৭ আগস্ট)দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন বাশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  খোন্দকার মাহমুদুল হাসান।

জানা যায়, ভ্রাম্যমান আদালত উপজেলার  পৌরসভা, জলদি, টাইম বাজার, চাম্বল, পুইছড়ি এলাকায় অভিযান চালান। 

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন, পঁচা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের জন্য সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন, পোড়া তেল ব্যবহার এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও হোটেল-রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় রয়েল মালঞ্চ রেষ্টুরেন্টকে  ২০০০০ টাকা, নিউ সাফরান রেষ্টুরেন্টকে  ২৫০০০ টাকা, ইয়েলো ক্যাপসিকাম কে ১৫০০০ টাকা, আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজ কে ২০০০০ টাকা,ধানসিঁড়ি রেষ্টুরেন্ট ও বিরানী হাউজ কে ১৫০০০ টাকা,বাবলা হোটেল কে ১৫০০০ টাকা, কামাল হোটেল কে ৫০০০ টাকা জরিমানা করা হয়।  

এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, বিক্রি, বিপণনের দায়ে তাসফিয়া ইলেকট্রনিক কে ৫০০০ টাকা জরিমানা ও আদায় করা হয়। 

বাশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  খোন্দকার মাহমুদুল হাসান জানান,জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম