চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট "জাতীয় শোক দিবস" উপলক্ষে উপজেলা পরিষদ বেস্টনিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ।
এরপর সকালে উপজেলা নির্বাহী অফিসার শরিফ উল্লাহ এর নেতৃত্বে এক শোক র্যালী বের করে উপজেলা পরিষদ এলাকা থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ডা, মোহাম্মদ হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আকতার আহমদ সিকদার, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শোক র্যালীর আগে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমান্ড, থানা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর।
ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম