শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় লাঠি হাতে নেমে ছাত্রদলের মিছিল লণ্ডভণ্ড করল ছাত্রলীগ


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-14 20:53:00
সাতকানিয়ায় লাঠি হাতে নেমে ছাত্রদলের মিছিল লণ্ডভণ্ড করল ছাত্রলীগ

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ছাত্রদলের মিছিলে ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। এ সময় লাঠি হাতে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের  হামলায় পন্ড হয়ে যায় ছাত্রদলের মিছিল।

আজ রোববার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতাকর্মীরা মিছিল শুরু করে কেরানীহাট এলাকায়। ৫-১০ মিনিটের মধ্যেই মোটরসাইকেলযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীসহ কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় উপস্থিত হন।

কিছুক্ষণের মধ্যে ৪০-৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী জড়ো হয়ে লাঠি হাতে ছাত্রদলের মিছিলের দিকে গেলে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তারা বিভিন্ন মার্কেট ও গলিতে দৌড়ে ঢুকে যায়।

পরে ছাত্রলীগ সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী,জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম পারভেজ, ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের নেতা মোহাম্মদ দেলোয়ার, উপজেলা যুবলীগ নেতা ছোটন বড়ুয়া ,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জমির উদ্দিন, সঞ্জিদ কর, ফয়সাল, মোহাম্মদ তৌহিদ, হাবিবুর রহমান, মোহাম্মদ সিরাজ, আবু সায়েদ, শিফু, খোকা তালুকদার,পিতম দাশ গুপ্ত, ইমরান বিন আওয়াল,মোহাম্মদ ফরহাদ, বেলাল হোসেন, আরিফ, এহাছান প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম