শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় লাইসেন্সবিহীন ১১টি রেস্টুরেন্টকে ২লক্ষ টাকা জরিমানা


লোহাগাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-14 11:48:30
লোহাগাড়ায় লাইসেন্সবিহীন ১১টি রেস্টুরেন্টকে ২লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন ১১টি হোটেল ও রেস্টোরেন্টে অভিযান চালিয়ে মোট ২ লক্ষ ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৩ আগস্ট শনিবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান ।

অভিযানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মামুন মিয়া ও দুলাল বাড়ৈ, উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেলসহ আনসার বাহিনীর সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যরা।

ইউএনও শরীফ উল্যাহ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে ১১ টি হোটেল ও রেস্তোরাঁ যথাক্রমে ফোর সিজনস- ৩০ হাজার, হালাল ডাইন- ৩০ হাজার টাকা, ইনসাফ রেস্তোরাঁ- ২৫ হাজার টাকা, নবাবী কিচেন- ২০ হাজার টাকা, বাঙালিয়ানা- ১৫ হাজার টাকা, মোগল রেস্টুরেন্ট- ১৫ হাজার টাকা, ক্যাফে ফ্যান্টাসি ১৫ হাজার টাকা, কাজীর কড়াই- ১৫ হাজার টাকা, হোটেল দি জামান- ১৫ হাজার টাকা, মক্কা হোটেল- ১৫ হাজার টাকা, সালওয়া রেস্টুরেন্ট- ১০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী লাইসেন্স গ্রহণের জন্য এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসক বরাবর আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া প্রতিটি হোটেল ও রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেও নির্দেশনা প্রদান করা হয়। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম