বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ৮টায় দোকানপাট বন্ধে অভিযান পরিচালনা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৯আগষ্ট) রাত ৮ টায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানের সংবাদ পেয়ে ব্রীজঘাটে মার্কেটের দোকানগুলো তড়িঘড়ি করে বন্ধ করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, রাত ৮টা ০১ মিনিটে উপজেলা প্রশাসন কার্যালয় হতে বের হয়। এসময় ব্রিজঘাট, সৈন্যারটেক এবং মইজ্জারটেকে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, অভিযানের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত পিযুষ কুমার চৌধুরী এরপর সেখান থেকে তিনি কর্ণফুলীর ব্রিজঘাট, সৈন্যার টেক, মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করেন।
পিযুষ কুমার চৌধুরী বলেন, প্রথমদিন সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ ব্রিজঘাট, সৈন্যার টেক, মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করছি। অভিযানের সহায়তায় কর্ণফুলী থানার এস আই সুমন দেবসহ ১টি টিম।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সরকারের নির্দেশনা বস্তবায়নের জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে। যেখানে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেখানে অভিযান চালানো হচ্ছে।