শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ উদ্ধার


সাতকানিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-08 17:19:45
সাতকানিয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ৩৬ বছর থেকে ৪০ বছর হবে। 

গত(৭ আগষ্ট)  রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার  কেওচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেমুহনি এলাকায় নির্মিতব্য রেললাইনের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়, গত রবিবার রাতে কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনি এলাকায় নির্মিতব্য রেললাইনে পাশের ডোবাই একটি লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সাতকানিয়া থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে গলিত লাশটি উদ্ধার করে। 

সাতকানিয়া থানার উপ- পরিদর্শক রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম