শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময়ে ড. হোছামুদ্দি


DhakaReport24.com || 2022-07-27 20:36:15
ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময়ে ড. হোছামুদ্দি

গত ২৭ জুলাই চট্টগ্রামস্থ পতেংগা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা'র শ্রেণি কক্ষ পরিদর্শন ও শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ চট্টগ্রাম ব্যুরো চীফ বিশিষ্ট শিক্ষাবিদ ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। 

নবগঠিত গভর্ণিং বডির সভা শেষে সভাপতি মহোদয়কে প্রত্যেক শ্রেণি কক্ষ পরিদর্শনে নিয়ে যান অত্র মাদ্রাসার  অধ্যক্ষ মহোদয়। তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজ খবর নেন এবং তাদের আরও বেশি বেশি পড়ালেখায় মনোযোগী হওয়ার আহবান জানান। 

শ্রেণি কক্ষ পরিদর্শন শেষে মাদ্রাসার মান উন্নয়ন ও সম-সাময়িক বিষয় নিয়ে শিক্ষক কর্মচারীদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশ্যে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে হবে। তাদের পাঠদানে মনোযোগী করতে যা প্রয়োজন আপনারা তা করবেন। সামনের দাখিল পরিক্ষায় পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে। এ মাদ্রাসাটি পুরাতন একটি মারদাসা এর সুনাম ধরে রাখতে হবে। এই বলে সভাপতি মহোদয় সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম