শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

শপথ নিলেন চরপাথরঘাটা ইউনিয়নের হ্যাট্রিক চেয়ারম্যান ছাবের আহমেদ


DhakaReport24.com || 2022-07-26 20:15:00
শপথ নিলেন চরপাথরঘাটা ইউনিয়নের হ্যাট্রিক চেয়ারম্যান ছাবের আহমেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চরপাথরঘাটা  ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান  হাজী ছাবের আহমেদ  শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২৬জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শপথ বাক্য পাঠ করান।

শপথ পড়ানো শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘শপথ গ্রহণের পর আপনারা যে দায়িত্ব নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকারী মনোভাব নিয়ে থাকা যাবে না। এখন থেকে জনগণের জন্য কিছু কর্তব্য ও অঙ্গীকার বাস্তবায়নের পালা শুরু হলো। জনসম্পৃক্ত হয়ে জনপ্রতিনিধিত্ব করলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হবে।’

তিনি বলেন, ‘সরকারি সেবা জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো ধরনের অপরাধ ও দুর্নীতিতে জড়ানো যাবে না।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম