চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এসব মাংস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় এসব মাংস বিতরণ করেন তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমরান শরীফ ইমু। এদিন প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে দেড় কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, মরিয়ম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, মো. আজাদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, রাকিব প্রমুখ।
তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ জানান, "মাংস বিতরণের জন্য উপজেলার চারটি জনাকীর্ণ স্থান পদুয়া, ধামাইরহাট, রাণীরহাট ও মরিয়মনগর এলাকাকে নির্ধারণ করা হয়। পরে সেখানে কোরবানি দেয়া গরু জবেহ করে মাংসগুলো স্থানীয় দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এরআগে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে রেডক্রিসেন্টের সহায়তায় সাড়ে ৩শত দুস্থ মানুষ ও বিভিন্ন এতিমখানায় মাংসের প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে তিন কেজি করে মাংস দেয়া হয়েছে। প্রতিবছর কোরবানির সময় তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়"