শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় ওয়াশ ব্লক তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার


DhakaReport24.com || 2022-07-07 13:04:45
লোহাগাড়ায় ওয়াশ ব্লক তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল মুবিনের অভিযোগের প্রেক্ষিতে ৬ জুলাই (বুধবার) দুপুরে চলমান  কাজ পরিদর্শন করেন ইউএনও শরীফ উল্যাহ।নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ দেখতে পেয়ে তিনি কাজ বন্ধের নির্দেশ দেন এবং তাৎক্ষণিক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মুহাম্মদ কামরুল হুদাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন।


ইউএনও শরীফ উল্যাহ জানান, এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি যখন জানতে পারি, তখন অবিলম্বে ওয়াশ ব্লক পরিদর্শন করি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার দেখে কাজ বন্ধ করে দিই। আমি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি লিখে জানাবো। লোহাগাড়ায় কোন ধরণের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা যাবে না। আমরা উপজেলা প্রশাসন এসব কার্যক্রমের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিবো।


জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আনুমানিক ১৫ লক্ষ টাকা ব্যয়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে জয়নব-কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ওয়াশ ব্লকের কাজ চলছিল। ওয়াশ ব্লকের ভিতরে বাথরুম ও বেসিনগুলোতে নিম্নমানের টাইলস ব্যবহার হচ্ছিল।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুবিন, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ জামাল হোসেনসহ এলাকাবাসী।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম