শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

এসিড নিক্ষেপে যুবকের মৃত্যু


DhakaReport24.com || 2022-07-07 11:51:30
 এসিড নিক্ষেপে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে এসিড নিক্ষেপে ছাদেক (২৩) নামক যুবককে মৃত্যু হয়েছে। গত ২৯ জুন রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ মালেক মেম্বারের ইটভাটা এলাকায় প্রতিপক্ষের ছোড়া এসিডে দগ্ধ হন সাদেক। দীর্ঘ ৫ দিন পর ৪ ‍জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সাদেক উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া বলির জুম এলাকার বজলুর রহমানের কনিষ্ঠ ছেলে সাদেক। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ছেলেকে হারিয়ে কান্না যেন থামছেই না সাদেকের মা নূরজাহান বেগমের। থেমে থেমে চিৎকার করে কেঁদে উঠছেন তিনি। নূরজাহান বেগমের চিৎকার আর বুক ফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তাকে সান্তনা দিতে আসা আত্মীয়স্বজন ও প্রতিবেশিরাও নীরবে অশ্রু ফেলছেন। নিহতের মা নুরজাহান বেগম সদ্য বিবাহিত ছেলেকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার ছেলেকে হত্যার সুষ্ঠু বিচারের আকুতি জানান তিনি।

তথ্যানুসন্ধানে, ছাদেক সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকার বাসিন্দা আবু তৈয়বের কেরানীহাটস্থ পোল্ট্রি ফিডের দোকানে চাকরি করতেন। আবু তৈয়ব এবং তার প্রতিবেশি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৬ জুন আবু তৈয়ব তার ঘরের ছাদ ঢালাইয়ের সময় নাজিম উদ্দিনদের সাথে ঝামেলা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাদেক মালিকের পক্ষ হয়ে কথা বলেন। এ জন্য নাজিম ছাদেককে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সর্বশেষ গত বুধবার রাতে সাদেক দোকান বন্ধ করে মালিক তৈয়বের ঘরে ফিরছিলেন। এ সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা নাজিম ও তার সহযোগিরা ছাদেককে আটক করে মারধরের পর এসিড ছুড়ে মারে। এতে ছাদেকের শরীর ঝলসে যায়। তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে এসিড নিক্ষেপকারীরা তার সাথে থাকা নগদ ৯৫ হাজার ৮২০ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যায়।

এ ঘটনায় ৫ জুলাই (মঙ্গলবার) সাতকানিয়া থানায় দুজনকে আসামি করে মাললা দয়ের করেন নিহত সাদেকের বড় ভাই মো. শাহাজাহান। মামলায় মো. নাজিম উদ্দীন ও মো. পারভেজকে এজাহার নামীয় আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান। এছাড়াও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়। 

পুটিবিলা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এসিডে দগ্ধ হয়ে নিহত সাদেকের বডির ময়নাতদন্ত শেষে মঙ্গলবার তাকে দাফন করা হয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম