শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বাঁশখালীতে অস্ত্রসহ আটক ২


DhakaReport24.com || 2022-07-06 20:53:30
 বাঁশখালীতে অস্ত্রসহ আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঁশখালী উপজেলার বাদালিয়া ইউনিয়নের কবির আহম্মদের ছেলে মো. মহিউদ্দীন (১৯) ও সরল ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে মো. মিরাজ উদ্দিন (২৮)।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর পৌনে ১টায় উপজেলার শিবদাম মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, মাদকের একটি চালান বাঁশখালীতে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিবদাম মার্কেট এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিক্সা থেকে সন্দেহজনকভাবে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম