মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে জসিম (৩২) এবং আব্দুল্লাহ (২০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫'শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার হাদিফকিরহাটের পার্শ্ববর্তী গাছবাড়িয়া এলাকা এবং রাতে মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার লোহালিয়া এলাকার আলতাফ হোসেনের পুত্র জসিম এবং অন্যজন টেকনাফ থানার লেংগুর বিল এলাকার ইয়াহিয়া পুত্র আব্দুল্লাহ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে হাদিফকিরহাটের নিকটবর্তী গাছবাড়িয়া এলাকায় রনি রানা বাস থেকে জসিম কে ১৩ শ' পিস ইয়াবা এবং রাতে মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহ কে ১২'শ ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম