চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জমির নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা ও ট্রাকের যাত্রীসহ আরও ৩ জন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
আজ রবিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই সড়কের এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি।
তিনি বলেন, "আজ রবিবার দুপুরে চন্দ্রঘোনা থেকে একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হবে।এছাড়াও এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে গাড়ি দুটি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম