শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফটিকছড়িতে এহইয়াসচ্ছুন্নাহ'র সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ 


DhakaReport24.com || 2022-07-02 19:38:30
ফটিকছড়িতে এহইয়াসচ্ছুন্নাহ'র সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান প্রতিষ্ঠিত 'এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন'র উদ্যোগে ৩৫টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন এবং একজন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

শনিবার (২ জুলাই) সকাল ১১টায় স্থানীয় জামিয়া ইসলামিয়া আবু বকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুয়েতস্থ জমঈতু এহ্ইয়া আত-তুরাস আদ-দাহার চেয়ারম্যান শায়খ আহমদ হাসান আল-গাল্লাফ (হাফি:)। 

মাওলানা হাবিবুল্লাহ দিদু ও মাওলানা রায়হানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন'র ভাইস-চেয়ারম্যান মাওলানা দিদারুল আলম, প্রবাসী মাওলানা মুহিবুল্লাহ আমিনী প্রমূখ।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম