শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা


DhakaReport24.com || 2022-07-02 16:39:30
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

এক যুগ পর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের দুই শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তিন মাসের জন্য দুই শাখায় দু’টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে নগর ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সই করা কমিটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ দিবা শাখার ঘোষিত আহ্বায়ক কমিটিতে যুগ্ন-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এম. এইচ. ফয়সাল ও যুগ্ন-আহ্বায়ক মাইনুল হোসাইন রাব্বি। উক্ত আহ্বায়ক কমিটিতে সিনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন তারেকুল ইসলাম, মিঠুন দেব বর্মন, মোহাম্মদ আলাউদ্দিন, শাহাদাত হোসাইন আরফিন, আরমান হোসেন জীসান, মেহসাম রুসলান চৌধুরী ও রফিকুল ইসলাম রাকিব।

যুগ্ন আহ্বায়ক পদে দায়িত্ব পেয়ে এম.এইচ. ফয়সাল বলেন, আমি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ এর সাথে জড়িত ছিলাম।‌ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কলেজ রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকব, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নিয়োজিত রাখব।

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া দস্তগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৯০ সদস্যের ঘোষিত আহ্বায়ক কমিটির দায়িত্ব পান তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম