স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। স্বামীর কাছ থেকে ফ্ল্যাট না পেয়ে এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্ত্রী তাসলিমা আক্তারের (৩৫) বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার ৩০ জুন চট্টগ্রামের বোয়ালখালীর খিদিরপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে খিদিরপুরের ওই বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে ৪শ ৯০টি ইয়াবাসহ তাসলিমাকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, তাসলিমা তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী। স্বামীর প্রথম বিয়ে সম্পর্কে সবকিছু জেনেশুনে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকে স্বামী তাঁকে কম টাকাপয়সা দিতেন। কিছুদিন আগে তাসলিমার স্বামী তাঁর চট্টগ্রাম শহরে থাকা ফ্ল্যাটটি প্রথম স্ত্রীকে দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হন তাসলিমা।
জিজ্ঞাসাবাদে তাসলিমা র্যাবকে বলেন, স্বামীকে ফাঁসানোর জন্য এগুলো বাসায় এনে রেখেছেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম