শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অজগর উদ্ধার, অবমুক্ত হবে কাপ্তাই জাতীয় উদ্যানে 


DhakaReport24.com || 2022-06-25 21:44:45
রাঙ্গুনিয়ায় অজগর উদ্ধার, অবমুক্ত হবে কাপ্তাই জাতীয় উদ্যানে 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয়ের পাশ থেকে একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। 

শনিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আন্ন সিকদার পাড়া এলাকা থেকে ১০ ফুট ৫" দৈর্ঘ্যের প্রায় ৮-১০ কেজি ওজনের এ অজগরটি উদ্ধার করা হয়েছে। 

অজগরটি উদ্ধার করতে যান রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কের সিল্টন দে ও মাসুদ রানা। উদ্ধারের সময় সিল্টন দে'র কপালে কামড়ে দেয় ওই অজগরটি। তবে সিল্টন দে স্থানীয় একজন চিকিৎসক থেকে চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীন। 
তিনি বলেন, "আজ দুপুর ২টার দিকে আন্ন সিকদার পাড়া এলাকা থেকে এ অজগর সাপটির বিষয়ে তথ্য পেয়ে বিকাল ৪টার দিকে আমরা সাপটিকে উদ্ধার করে শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কে নিয়ে আসি। অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করে আগামীকাল এ সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে"।

স্থানীয় সূত্রে জানা গেছে, "আন্ন সিকদার পাড়া এলাকার স্থানীয় মো. আমজাদ ও ওয়াহিদ গাছ কাটার কাজে গেলে লোকালয়ের একজন মহিলা এ অজগরটি বাঁশঝাড়ে দেখেছেন বলে জানান তাদের। স্থানীয়রা বাঁশঝাড়ের কয়েকটি বাঁশ কেটে এ অজগরটিকে নামিয়ে গলায় রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীনসহ, পার্কে কর্মরত হাসিবুর রহমান ও ফোরকানের নেতৃত্বে শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কের বাগান মালী সিল্টন দে ও মাসুদ রানা এ অজগরটি উদ্ধার করে পার্কে নিয়ে আসে। তবে উদ্ধারের সময় সিল্টন দে'র কপালে কামড়ে দেয় ওই অজগরটি।

উদ্ধারকর্মী সিল্টন দে জানান, "কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীনের নেতৃত্বে পার্কের বাগান মালি আমি ও মাসুদ রানাসহ দুজনেই এ অজগরটি উদ্ধার করতে যাই। আমরা সাপটিকে ধরে একটি বস্তায় তার ঢুকিয়ে দেই কিন্তু লেজ ধরে পুরোপুরি বস্তায় ঢুকাতে গিয়ে অজগরটি হঠাৎ আমার কপালে কামড়ে দেয়। এরপরও এ অজগরটিকে আমরা উদ্ধার করে পার্কে নিয়ে আসি। এরপর স্থানীয় ডাঃ তাপসের কাছে চিকিৎসা নিয়েছি আমি এবং সুস্থ আছি"।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম