শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি কারাগারে


DhakaReport24.com || 2022-06-24 21:41:15
জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি কারাগারে

চট্টগ্রামে দলিল জালিয়াতি করে প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত আইয়ুব নামে এক পলাতক ব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। 

গতকাল ২৩ জুন (বৃহস্পতিবার) রাতে ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে থানার এএসএই শিপক চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম বড়হাতিয়া মনুফকির হাট বাজার এলাকা হতে তাকে আটক করে।

আটককৃতের নাম মুহাম্মদ আইয়ুব (৪৫)। সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চান্দির পাড়ার মৃত ফয়েজ আহমদের পুত্র। সুত্রে জানা যায়, মুহাম্মদ আইয়ুব নিজেই ওয়ারিশ সনদ সাজিয়ে ইউনিয়ন পরিষদ থেকে মৃত ফয়েজ আহমদের ওয়ারিশ লিখেন ২জন। কিন্তু মৃত ফয়েজ আহমদের প্রকৃত ওয়ারিশ ৭জন। সেই সাথে তিনি প্রাক্তন চেয়ারম্যান জুনাইদ চৌধুরীর সীল, স্বাক্ষর নিজেই জালিয়াতি করে সেটাও প্রমাণিত হয়। তিনি ১৫১২ নং দলিল মূলে খতিয়ান করলেও সেটাও ভূয়া প্রমাণিত হয়।

এ ঘটনায় ওই এলাকার মৃত বাঁচা মিয়ার পুত্র নুরুল ইসলাম বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ একটি সিআর মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৯৯/২১। এ মামলায় মাননীয় আদালত ঘটনার সত্যতা পেয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

লোহাগাড়া থানার এএসআই শিপক চন্দ্র দাশ জানান, দলিল জালিয়াতি করার দায়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মুহাম্মদ আইয়ুবকে আটক করেছি। সে দলিল জালিয়াতি, চেয়ারম্যানের স্বাক্ষক, সীল নিজেই জালিয়াতি করেছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম