মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৮শ' পিস ইয়াবাসহ মো. তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) দুপুরে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের বাদামতলী এলাকার ফখরুল ষ্টোর এর সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় (পশ্চিম পাড়া) এলাকার জহির উদ্দিন বেপারী বাড়ীর ইসমাইলের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, শুক্রবার (২৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খইয়াছরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের বাদামতলী এলাকার ফখরুল ষ্টোর সামনে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে আট শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় থানায় মাদক মামলা আইন প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম