চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনব্যাপী নানা কর্মসূচীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ। সকালে উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মিছিলসহকারে নেতৃবৃন্দরা এই কর্মসূচী করেন।
বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মোনাফ সিকদার।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা'র যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, ছাত্রলীগ সভাপতি রাসেল রাসু প্রমুখ। এরআগে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক মিছিলসহকারে সভায় যোগদান করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম