শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু 


DhakaReport24.com || 2022-06-22 14:00:45
রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু 

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মনি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১জুন) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ডের আশকর আলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনি আক্তার আশকর আলী রোড এলাকার মো. পারভেজের স্ত্রী। নিহতের সাড়ে চার বছর বয়সী এক কন্যা সন্তান ও দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী আখি আক্তার বলেন, 'মনি আক্তার আমার চাচী ।আমাদের টিভিতে সমস্যা হচ্ছিলো। চাচীকে নিষেধ করা সত্ত্বেও টিভি ধরে শর্ট খেয়ে মাটিতে পড়ে যান। এসময়  আমাকে বললেন যে, মেইনসুইচ বন্ধ করো।  পরে আমি মেইনসুইচ বন্ধ করে দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন'।

স্থানীয়রা দাবী করছেন টিভির সংযোগ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা যান ওই গৃহবধূ মনি আক্তার। 

এ প্রসঙ্গে মনি আক্তারের স্বামী পারভেজের কাছে জানতে চাইলে তার মানসিক অবস্থা ভালো না থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের বরাত দিয়ে  ইউপি সদস্য (৩নং ওয়ার্ড) মাহাবুব আলম বলেন, 'পারভেজের স্ত্রী খালি পায়ে টিভির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তবে বিষয়টি জানতে পেরে আমি দ্রুত ঘটনাস্থলে এসে গৃহবধূ মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে চিকিৎসকরা জানান, সে মারা গেছে'।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম