শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ধর্ষণ মামলায় দুই কর্মকর্তা কারাগারে


DhakaReport24.com || 2022-06-22 07:29:45
ধর্ষণ মামলায় দুই কর্মকর্তা কারাগারে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া একই অভিযোগে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট এমএ নাসের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ জুন) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শরমিন জাহানের আদালতে হাজির হন। এসময় তারা জামিন আবেদন করলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারিক আদালত। মূলত স্বামী পরিত্যক্তা এক নারী তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন। 

অ্যাডভোকেট এমএ নাসের জানিয়েছেন, এক নারী ১২ মে ফটিকছড়িতে এ দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছিলেন। তবে এ দুই কর্মকর্তা হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন। ফলে আজ তারা আত্মসমর্পণ করেন এবং  জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম