মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৯) নামের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসী নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) ওমানের সময় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ইকবাল হোসেন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পাচঁবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে ।
ওমান প্রবাসী শাহেদ আলম আশরাফী জানান, ওমানের আবু আল আবালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশের একটি হোটেল থেকে খাবার নিয়ে সড়ক পাড় হচ্ছিলেন নিহত ইকবাল হোসেন। এসময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। আর এতে ইকবাল মারা যান বলে জানিয়েছেন এ ওমান প্রবাসী।
উল্লেখ্য, অল্প কিছুদিন হয় ইকবাল বাংলাদেশ থেকে ওমানে এসেছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম