সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আলোকিত চট্টগ্রামের লামা প্রতিনিধিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. ইলিয়াছ সানি।
রোববার (১৯ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, এইচএম আবু জাহাঙ্গীর ও সাংবাদিক পারভেজ আহমেদ নামে দুটি ফেসবুক আইডি থেকে লামা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ সানির ছবি পোস্ট করে ‘বার্মায় সাংবাদিক’ এবং ‘ইয়াবা মামলার আসামি’ উল্লেখ করে আপত্তিকর ও মানহানিকর মিথ্যা স্ট্যাটাস দেওয়া হয়।
এ বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোকাররম হোসেন বলেন, আসামিরা সুপরিকল্পিতভাবে সাংবাদিক ইলিয়াছ সানিকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন সময়ে নিজেদের ফেইসবুক আইডি থেকে সাংবাদিক ইলিয়াছ সানির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও মানহানিকর স্ট্যাটাস দেন। পরে তিনি থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা গ্রহণ করা করায় তিনি বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, আদালত শুনানি শেষে সিআইডিকে (বান্দরবান) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম