চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় র্যাবের অভিযানে রিয়াদ (২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। আটককৃতের কাছ থেকে ৫টি ওয়ান শুটার গান, ৩টি কার্তুজ এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে চট্টগ্রাম র্যাব-৭।
আটককৃত রিয়াদ পদুয়ার ৩ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি পাড়া মো. মোজাফফরের ছেলে। ২০ জুন সোমবার দুপুরে বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবসার।
র্যাব জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ী রিয়াদের অবস্থান নিশ্চিত করে তাকে অস্ত্রসহকারে আটক করা হয় তাকে। পরবর্তীতে রিয়াদের তথ্যমতে তার বসতবাড়ির একটি টিনশেড কক্ষের ভেতরে মাটির নিচে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।”
রিয়াদ অস্ত্রগুলো মূলত ৩ ধরনের কাজে ব্যবহার করে। মাদকদ্রব্য কেনাবেচা, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো ও নির্বাচন সহ বিভিন্ন অনৈতিক কাজে অস্ত্রগুলো ভাড়া দেয়া। অনেক সময় নিজেরাও ভাড়াটে হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়া। রিয়াদের কাছ থেকে তথ্য নিয়ে অন্য অস্ত্র ব্যবসায়ীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, “রিয়াদকে সকালে থানায় হস্তান্তর করে র্যাব-৭। এ ঘটনায় রিয়াদসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামি রিয়াদকে দুপুরে আদলতে প্রেরণ করা হয়েছে।”
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম