শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

নাপিত্তাছড়া ঝর্ণায় নিখোঁজ: বড়ভাই উদ্ধার, ছোটভাই এখনও নিখোঁজ


DhakaReport24.com || 2022-06-20 19:54:00
নাপিত্তাছড়া ঝর্ণায় নিখোঁজ: বড়ভাই উদ্ধার, ছোটভাই এখনও নিখোঁজ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে এসে নিখোঁজ হাওয়া দুজনের ভেতর মাসুদ আহমদ তানভীর (২৪) নামের আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তার ছোটভাই তৌফিক আহমেদ তারেক (২১)।

সোমবার (২০ জুন) বিকেলে নাপিত্তাছড়া ঝর্ণার খালে মসজিদিয়া এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত তানভীর চট্টগ্রাম শহরের হালি শহর বি ব্লক এলাকার শাহাবুদ্দিনের পুত্র।

এর আগে গতকাল রবিবার (১৯ জুন) বিকেলে একসাথে ঘুরতে আসা ইশতিয়াক রহমান প্রান্ত নামের এক পর্যটক যুবকের লাশ ঝর্ণার ঝিরি থেকে উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গতকাল নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে আসে ইশতিয়াক, তানভীর এবং তারেক। পরে বিকেলে ঝর্ণার ঝিরি থেকে ইশতিয়াকের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় নিখোঁজ তানভীরের লাশ মসজিদিয়া এলাকায় ঝর্ণার খাল থেকে উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছে ছোট ভাই তারেক।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, ‘এখানে সবচেয়ে বড় ব্যর্থতা ইজারাদাতা এবং ইজারা গ্রহীতা দুই পক্ষের। পর্যটকদের সুরক্ষা নিশ্চিত না করে আগেই তাদের ইজারা দেওয়া উচিত হয়নি। পর্যটকদেরও গাফিলতি ছিল। তাঁদের এই ঝড় বৃষ্টির মধ্যে গহিন পাহাড়ে এভাবে যাওয়া ঠিক হয়নি। ভবিষ্যতে আমরা মিটিং করে পর্যটন স্পটগুলো উপজেলা পরিষদের আওতায় নিয়ে আসব।’

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম