বকুল আজীবন গণমানুষের অধিকারের কথা বলে গেছেন, অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে গণমানুষের নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান।
তিনি গত ১৭জুন (শুক্রবার) বিকাল ৩টায় শিকলবাহার প্রয়াত চেয়ারম্যান আবুল কালাম বকুলের ২য় মৃত্যু বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সাবেক মেম্বার ফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ছিদ্দিক আহমেদ বিকম, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান হোসেন,মরহুম আবুল কলাম বকুলের সন্তান ও কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন রানা, লায়ন জসিম উদ্দিন, মুহাম্মদ রুবেল, শ্রমিক নেতা খলিলুর রহামন, কালু সওদাগর, পেয়ার আহমদ, তাহের আহমদ প্রমুখ।
কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা আব্দুল খালেক জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় সেকান্দর হোসেন রানা বলেন- আমার পিতা শুধু শিকলবাহা ইউনিয়ন পরিষদের শাসক ছিলেন না তিনি এলাকার মানুষের সেবক হিসেবে ছিলেন, যার কারণে তিনি এলাকার মানুষের প্রিয় নেতায় পরিণত হয়েছেন শিকলবাহার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন আপনাদেরকে সাথে নিয়ে আমার অভিভাবক আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে আমি রাজনীতিতে এগিয়ে যেতে চাই। উনার নির্দেশ মতে আমি ইউপি নির্বাচন থেকে দূরে ছিলাম বলে আপনারা অনেকেই অভিমান করেছেন। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার পিতা যেভাবে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু ও বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশ রাজনীতি করে শিকলবাহাকে উন্নয়নের শিখড়ে নিয়ে গেছেন আমিও সে আদর্শে রাজনীতি করে যাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ আকরাম শেখ, মোঃ সানি, মনির হোসেন সজিব, শেখ রুবেল, শাওন, মোহাম্মদ রবি, তুষার, মোবারক, রাফি উদ্দিন, আলা উদ্দিন, রুবেল, টিপু, রিপন, আবছার, শওকত আকবর, মামুন, হোসেন, আরিফ, তাহার প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুম আবুল কালাম বকুল এর কবরে পুষ্পক অর্পন ও জেয়ারত অনুষ্ঠিত হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম