শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ছাত্রদল সভাপতি আটক


DhakaReport24.com || 2022-06-17 21:04:45
মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ছাত্রদল সভাপতি আটক

মিরসরাইয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন (২১) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সে মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকার দক্ষিন গাভনিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। 

শুক্রবার (১৭ জুন) মধ্য রাত তিনটার দিকে উপজেলা খৈয়াছড়া ইউনিয়ের ১নং ওয়ার্ড পশ্চিম খৈয়াছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ১৬ জুন মধ্য রাত তিনটায় খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম খৈয়াছড়া গ্রামে ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ রুমির বাড়িতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন নামে একজন চোর ধরা পড়ে। এসময় তার সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মিরসরাই থানা পুলিশের কাছে তুলে দেয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আসিফ বলেন, দুজন চোর আমাদের বাড়ির গ্যারেজে ঢুকে গাড়ি চুরি করার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলি। তবে অন্যজন পালিয়ে যায়। পরে ইউপি সদস্যের সাথে কথা বলে তাকে পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির সময় মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে স্থানীয়রা আটক করে। পরে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। 

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব তালুকদার  বলেন, মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তার কাছ থেকে তথ্য নিয়ে মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদের আটক করার চেষ্টা করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম