শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2022-05-26 18:13:30
ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে মো. হারুন (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে একই স্থানের বাসিন্দা সিএনজি চালক সালাউদ্দিন। 

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার নাগাদ উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার নাগাদ স্থানীয় সিএনজি অটোরিকশা চালক মো. সালাউদ্দিন ও রাজমিস্ত্রি হারুনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সালাউদ্দিন হারুনকে ধারালো দা দিয়ে কোপ দেয়। এরপর স্থানীয়রা তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিলে দুপুর ১টার নাগাদ কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করে।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসেছি। তবে এঘটনায় এখনো কেউ থানায় মামলা দায়ের করেনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম