শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্য আটক


DhakaReport24.com || 2022-05-24 22:15:45
মিরসরাইয়ে চোরাই গরুসহ চোর চক্রের দুই সদস্য আটক

মিরসরাইয়ে মিনি ট্রাকে করে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় আফলাক হোসেন (৪৩) ও মো. রাসেল (৩২) নামের চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত আফলাক রাউজান উপজেলার ১৫ নম্বর মওয়াজপুর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে এবং রাসেল ফিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর ৬ নম্বর ওয়ার্ডের মো. হানিফ মিয়ার ছেলে। এছাড়া হানিফ নামের একজনসহ আরও কয়েকজন পালিয়ে গেছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে হাইতকান্দি ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকা থেকে মিনি ট্রাকে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়িসহ দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এছাড়া সঙ্গে থাকা আরও ৪/৫ জন পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম