চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতি হত্যার দায়ে এজাহারভুক্ত ২জন আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম।
বৃহস্পতিবার (১৯ মে) এজাহারভুক্ত ওই আসামীরা আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের জন্য গেলে জামিন না মঞ্জুর করে সি-ডব্লিউ মূলে তাদের জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম।
তাঁরা হলেন উপজেলার জয়নগর এলাকার মৃত মাইবা আহম্মদের ছেলে মো. আবুল হাসেম। ও একই এলাকার আবুল হাসেমের পুত্র সাহাব উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামীরা বন্যহাতি থেকে তাদের রোপণ করা কলা গাছ রক্ষায় বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে বিগত ২০১৯ সালের ১৯ নভেম্বর উপজেলার নারিশ্চা বনবিট আওতাধীন জয়নগর এলাকায় তাদেরই বৈদ্যুতিক ফাঁদের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮-১০ বছর বয়সী ১টি বন্যহাতি মারা গেলে মাটিতে পুঁতে ফেলে তাঁরা।
তাদের বিরুদ্ধে এ হাতি হত্যার ঘটনায় দায়েরকৃত বন মামলা নং ১৫৮/২০১৯ এ মামলায় আবুল হাসেম মামলার ১নং এজাহারভুক্ত আসামী। সাহাব উদ্দিন মামলার এজাহারভুক্ত ৩নং আসামী।
জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, "বনপ্রাণী হত্যার দায়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও ভবিষ্যতে এরকম কোনো অপরাধ যেনো কেউ করতে না পারে সেজন্য বন মামলার সুষ্ঠু বিচারের জন্য আমরা ওয়াকিবহাল রয়েছি"।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম