শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাড়ে ৬ কোটি টাকার গমসহ সাগরে ডুবলো জাহাজ


DhakaReport24.com || 2022-05-18 22:44:15
সাড়ে ৬ কোটি টাকার গমসহ সাগরে ডুবলো জাহাজ

প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ বঙ্গোপসাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’।  

বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে জাহাজটি রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় ডুবে যায়।

আগের দিন মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস। সমতার কর্মকর্তা জামাল হোসেন জানান, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শুধু জাহাজের ব্রিজ দেখা যাচ্ছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।  

তিনি জানান, বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ ৫৯ হাজার টন গম নিয়ে এসেছিল। বহির্নোঙরে ছোট ছোট জাহাজে সেই গম খালাস করে কারখানায় নেওয়া হচ্ছে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, গম বোঝাই লাইটার জাহাজটির তলা ফেটে যাওয়ার পর একটি খালের মধ্যে বিচিং করা হয়েছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ রুটে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম