ক্রমবর্ধমান ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী কর্তৃক মজুদের সংখ্যা বেড়ে চলছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে এক খুচরা ব্যবসায়ী কর্তৃক অসাধুভাবে মজুদকৃত ২৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে বাগানবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ গজারিয়া এলাকার আখতার হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর।
অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন।
এ ঘটনায় ব্যবসায়ী আখতারকে অত্যাবশকীয় পণ্য আইন ১৯৫৬ এ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও ২৪ ঘন্টার মধ্যে এ তেল খোলা বাজারে বিক্রির নির্দেশনা দেয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম