শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মক্তবের রীতিনীতি দ্বীন শিক্ষার প্রথম সিঁড়ি: সাইফুল


DhakaReport24.com || 2022-04-28 00:40:30
মক্তবের রীতিনীতি দ্বীন শিক্ষার প্রথম সিঁড়ি: সাইফুল

“মক্তবের রীতিনীতি দ্বীন শিক্ষার প্রথম সিঁড়ি। এদেশে যুগ যুগ ধরে ফোরকানিয়া মাদ্রাসার প্রচলন ও দ্বীনি শিক্ষার প্রসার মুসলিমদের শিশুকাল থেকেই ঈমানের ভিত্তি মজবুত করে গড়ে তোলে। 

এ শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা আবহমান ও সুউচ্চ গুরুত্বের সহিত প্রসারের জন্য মক্তবের প্রতি সকলকে সচেতন ও উদ্যোগী হতে হবে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফযিলতের উদ্দেশ্যে দ্বীনের প্রতি নিয়োজিত থাকা নিতান্তই সৌভাগ্যের বিষয়।”

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর রশিদেরঘোনা আদর্শপাড়া শাহ জব্বারিয়া ফোরকানিয়া মাদ্রাসার ভবন সংস্করণ, ভিত্তি প্রস্তর স্থাপন এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জার মো. সাইফুল ইসলাম।

ভিত্তি প্রস্তর স্থাপন ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহ আখতারিয়া জামে মসজিদের খতিব মাওলানা জহির উদ্দীন ও স্থানীয় আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা মানবাধিকার কমিশনার সভাপতি হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি আবদুল আউয়াল জনি, সেক্রেটারি ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন, সমকাল প্রতিনিধি কাউছার হামিদ, যুগান্তর প্রনিতিধি হোসাইন মেহেদী, ইত্তেফাক প্রতিনিধি মাস্টার দিদারুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, মসজিদ ও মাদ্রাসা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আকিবসহ অন্যান্যারা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম