শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত


DhakaReport24.com || 2022-04-13 21:27:45
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালক মো. বাবুল (৫০) নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে শীতলপুর চৌধুরী ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবুল বরগুনার বেতাগী থানার মৃত সুরত আলীর ছেলে।  

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দীন বলেন, কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে উল্টো পথে আসা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম