শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে ২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস সহ আটক ১


DhakaReport24.com || 2022-04-08 09:41:45
মিরসরাইয়ে ২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস সহ আটক ১

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ একজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। 

এসময় মাইক্রোবাসের চালক জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের পুত্র মোহাম্মদ সোহাগ (৩২) আটক করা হয়েছে। শাড়ি পাচারের ব্যবহত মাইক্রোবাস জব্দ করা হয়। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ছয়টায় থানার ২শ দক্ষিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী একটি হাইচের ( নং চট্টমেট্রো চ ১১-৭৭৪০) গতিরোধ করে তল্লাসী চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করেছি। 

থানায় নিয়ে বস্তা খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস লেহেঙ্গা উদ্ধার করা হয়। এসময় মাইক্রোবাসের চালক সোহাগকে আটক করা হয়। আটককৃত শাড়ি, থ্রি-পিসের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম