শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় অবৈধ করাতকল সিলগালা


DhakaReport24.com || 2022-03-27 08:42:15
লোহাগাড়ায় অবৈধ করাতকল সিলগালা

লোহাগাড়ায় অভিযান চালিয়ে অবৈধ সাত করাতকল সিলগালা করে দিয়েছে বনবিভাগ। 

শনিবার (২৬ মার্চ) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অবৈধ করাতকলের মালিকরা হলেন- সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি শাহ দরবার শরীফ সংলগ্ন এলাকার মোস্তফিজুর রহমান, ওমর আলী, মো. ইয়াছিন, আবুল হাশেম, পুটিবিলা ইউনিয়নের জোড়পুকুর পাড়া এলাকার মমতাজ উদ্দিন ও মো. ইউসুফ।

পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, লাইসেন্স হালনাগাদ না থাকায় বিধিমালা ২০১২ আইনের ৩(১) ধারায় সাত করাতকল সিলগালা করা হয়েছে। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম