রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে ৬৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক 


DhakaReport24.com || 2022-07-01 22:47:00
ফেনীতে ৬৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক 

ফেনী শহরের ১২ নং ওয়ার্ড মোকসেদুর রহমান সড়ক এলাকায় শুক্রবার (০১ জুলাই ) বিকালে অভিযান পরিচালনা করে ৬৩ কেজি গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী আয়েশা বেগম (৩৭) কে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ি।

আটককৃত আসামি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর এলাকার মোঃ আলী আশরাফের মেয়ে। বর্তমানে তাঁরা শহরের ১২ নং ওয়ার্ড সালে আহাম্মদ ম্যানশন মোকসেদুর রহমান সড়ক এসএস হাউজ এর চতুর্থ তলায় ভাড়ায় থাকেন।

পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনী শহরের ১২ নং ওয়ার্ড  সালে আহাম্মদ ম্যানশন মোকসেদুর রহমান সড়ক এসএস হাউজ এর চতুর্থ তলায় এক নারী মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে। উক্ত সংবাদের ভিত্তিতে  পুলিশ বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা কারে ০১ জন নারী মাদক ব্যবসায়ী কে আটক করে এবং তাঁর বাসা তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা ৬৩ কেজি গাঁজা উদ্ধার করে ফেনী শহর পুলিশ ফাঁড়ি।

আরো জানা যায় যে, ফেনী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের বিশেষ দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা এর সার্বিক তত্বাবধানে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহ্ফুজুর রহমান নেতৃত্বে এসআই সুমন্ত চাকমা ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়‌।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহ্ফুজুর রহমান জানান, গোপন সংবাদ পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এবং আটককৃত আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম