বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : ফেনী

ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড চাই: মজিবুর রহমান মঞ্জু


DhakaReport24.com || 2026-01-30
 ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড চাই: মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু বলেছেন, দেশের মানুষের অভাব অনটন দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। সেই দায়িত্ব কাউকে নিতে হবে না। দেশে এখন যেভাবে চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে আমরা আগামীতে চাঁদাবাজি থেকে বাঁচার জন্য কার্ড চাই।

কেউ আমাদের কাছে চাঁদা চাইতে এলে আমরা সেই কার্ডটি দেখিয়ে চাঁদা না দিয়ে বাঁচার চেষ্টা করব। আমাদের জন্য সেই ব্যবস্থার ঘোষণা দেন। তিনি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।

ফেনী জেলা জামায়াতের আমির  মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী-১ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, একেএম সামছুদ্দিন। 

ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় জনসভায় জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম