শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে কৃষকদল নেতা বহিষ্কার


DhakaReport24.com || 2026-08-12
ফেনীতে কৃষকদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর কালিদহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুরুল আফসার সোহাগকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ফেনী জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের’ ভিত্তিতে নুরুল আফসার সোহাগকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে তিনি কোনো ধরনের অপকর্মে জড়ালে এর দায়ভার দল নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ফেনী উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘নুরুল আফসার সোহাগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি। পরে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’


ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন খোকন বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সোহাগ দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘শুধু সোহাগ নন, দলের যে কোনো নেতা বা কর্মী গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দল ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সংগঠন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম