রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ পিকআপ জব্দ 


DhakaReport24.com || 2022-06-29 22:41:45
ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ পিকআপ জব্দ 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি কর্তৃক বুধবার (২৯ জুন) ছাগলনাইয়ার জগন্নাথসোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ লক্ষ ৮ হাজার টাকা সমমূল্যের ভারতীয় শাড়িসহ একজন কে আটক করেছে। এ সময় চোরাচালান বহনকারী টয়োটা মিনি পিকআপ জব্দ করা হয়। 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ২২০০ এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার ভিতরে ছাগলনাইয়া থানার জগন্নাথসোনাপুর এলাকায় একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশের জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে টহলদল সীমান্ত এলাকায় শুভপুর মেইন রোডের পাশে অভিযান পরিচালনা করে। 

পরবর্তীতে বিজিবি টহলদল চোরাকারবারীদেরকে একটি মিনি পিকআপযোগে মালামাল নিয়ে সীমান্ত এলাকা হতে মেইনরোডের দিকে আসতেছে বিজিবি তাদের থামানোর সংকেত দিলে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামালসহ পিকআপটি ফেলে রেখে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। অতঃপর টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া পিকআপে বস্তার ভিতর হতে ৩৭ লক্ষ ৮ হাজার টাকা সমমূল্যের ভারতীয় ৪১৮ পিস শাড়ি এবং একটি টয়োটা মিনি পিকআপ জব্দ করে।

উল্লেখ্য, ভারত থেকে চোরাই পথে মালামাল প্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) টহল জোরদার করছে এবং চোরাকারবারীদেরকে আটকের জন্য বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম