শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-09-05
কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন ও পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার গোত্রশাল গ্রামের মরহুম তাজুল ইসলাম মেম্বারের ছেলে পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন শিমুন ও একই গ্রামের মরহুম আমান উল্লার ছেলে যুবলীগ নেতা অহিদ উল্লাহ।

নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবদুর রাজ্জাক সুমন কালবেলাকে বলেন, নাঙ্গলকোটে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), ছাত্রলীগ, যুবলীগসহ স্বাধীনতার পক্ষের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে শনিবার নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রয়েছে। শনিবার তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম