রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবককে হত্যা


সোহরাওয়ার্দী খান - কুমিল্লা
DhakaReport24.com || 2023-02-11 15:35:45
কুমিল্লায় সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে রাজিব (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় কাজী মনসুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ এ ঘটনায় রাব্বি (১৭) নামের একজনকে আটক করেছে। রাজিব গোবিন্দপুর পশ্চিমপাড়ার কাজী ইউসুফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। রাজিব রংপুর জেলার বাসিন্দা।

নিহতের ছোট ভাই রাকিব বলেন, রাব্বিসহ তার সহযোগীরা বাড়ি থেকে ধরে নিয়ে কাজী বাড়ির সামনে প্রকাশ্যে রাজিবকে কুপিয়ে হত্যা করে। এর আগেও তাকে রাব্বিরা সিগারেট খাওয়া নিয়ে মারধর করে। মূলত এ শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে রাজিবকে হত্যা করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ বলেন, রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির বিরোধ ছিল। এর জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাত ১০টার দিকে মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম