সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লা ক্লাবের ১০৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত


সোহরাওয়ার্দী খান - কুমিল্লা প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-01-28 15:14:45
কুমিল্লা ক্লাবের ১০৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের ১০৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সাধারণ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ক্লাবের সহ-সভাপতি মহিবুস সামাদ মহি। 

এ সভায় কুমিল্লা ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এছাড়াও সভায় শোক প্রস্তাব উপস্থাপন প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকালের অধিবেশনে ১০৫তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবুল বাশার। 

পরে উপস্থিত সদস্যবৃন্দ তা অনুমোদন করেন। এছাড়াও বার্ষিক প্রতিবেদন পেশ কোষাধ্যক্ষ সিরাজুল মাওলা সেলিম ২০২২ সালের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন কুমিল্লা ক্লাবের ইমাম মোঃ আবদুল আলীম।

সভায় নির্ধারিত আলোচ্যসূচীর উপর আলোচনা করেন কুমিল্লা ক্লাবের সম্মানিত সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাসান ইমাম ফটিক, ক্লাব সদস্য এডভোকেট সৈয়দ নুরুর রহমান, এমএ মতিন এমবিএ, আবুল হাসানাত বাবুল, কুদরতে খুদা ইমন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য তপন সেনগুপ্ত।  সন্ধ্যায় ক্লাব সদস্যদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেন ক্লাবের সম্মানিত সদস্য রফিকুল গনি ও গোমতি ডিস্ট্রিবিউশন লিঃ, কুমিল্লা।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম